রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

রাসুলুল্লাহ সা.-এর পবিত্র বাণী, কর্ম ও শিক্ষার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় গভীর করা এবং হাদিস অধ্যয়নে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ আয়োজন করেছে ড. মাওলানা মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন। এতে ১২ লক্ষাধিক টাকার পুরস্কার রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে হাদিস অধ্যয়ন, অনুসন্ধান ও অনুধাবনের আগ্রহ বাড়বে। পাশাপাশি নববি শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ ও প্রয়োগের মানসিকতা তৈরি হবে।

আয়োজকদের ভাষ্য, অসংখ্য মুহাদ্দিসের সাধনা, সতর্কতা ও প্রজন্মান্তরের নিরলস জ্ঞানচর্চার মাধ্যমে সংরক্ষিত হয়েছে রাসুলুল্লাহ সা.-এর বাণী, কর্ম ও শিক্ষার অমূল্য উত্তরাধিকার। মুসলিম উম্মাহর জ্ঞানচর্চা ও জীবনবোধের অন্যতম ভিত্তি এই নববি শিক্ষার সঙ্গে নতুন প্রজন্মের গভীর পরিচয় তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

তাঁরা মনে করেন, হাদিসের জ্ঞান শুধু পাঠ্যসূচি বা পরিচিত কিছু বর্ণনার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অধ্যয়ন ও অনুসন্ধানের অংশ করে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই হাসানাহ হাদিস অলিম্পিয়াডের আয়োজন। এর মাধ্যমে প্রতিযোগিতার তাৎক্ষণিক ফলাফলের পাশাপাশি এমন একটি পাঠকসমাজ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে, যারা আগ্রহ নিয়ে হাদিস অধ্যয়ন করবে, গভীরভাবে নববি শিক্ষা অনুধাবন করবে এবং সেই শিক্ষার আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে শিখবে।

‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’-এ অংশগ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করা যাবে hasanaholympiad.com ওয়েবসাইটে।

Hasanah Olympiad hasanaholympiad.com

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ