রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

সিরিয়ায় যুদ্ধবিরতিতে তুরস্কের সম্মতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে তা বন্ধ করতে সম্মত হয়েছে তারা।

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দু'জনের ওই সাক্ষাতের পরেই যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে তুরস্ক। পাঁচদিনের জন্য সব ধরনের লড়াই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৈঠকে মাইক পেন্স জানিয়েছেন, সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে হটাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুর্কি বাহিনী। তুরস্কে থাকা ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে ওই অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্ক যুদ্ধবিরতিতে সম্মত হলেও কুর্দি বাহিনী ওয়াইপিজে এ বিষয়ে সম্মত হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডার মাজলুম কোবানি বলেছেন, সীমন্তবর্তী রাস আল-আয়িন এবং তেণ আবিয়াদ শহরের মধ্যে হওয়া চুক্তি মেনে চলবে কুর্দি বাহিনী। সেখানে দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। আমরা অন্যান্য শহরের বিষয়ে এখনও কোনো আলোচনা করিনি।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধকালীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেন, রাস আল-এইন শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরেও সংঘর্ষ চলছে। সিরিয়ায় গত আট দিনে ৭২ বেসামরিকের মৃত্যু হয়েছে এবং আরও তিন লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

-এএ