রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

‘বিশ্বনবীকে কটুক্তিকারী ও হত্যাকারীদের শাস্তি দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় হিন্দু কর্তৃক আল্লাহ ও রাসুল সা. কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষুদ্ধ নবী প্রেমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধা এবং নির্বিচারে গুলিকরে ৫ জনকে শহীদ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ রোববার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে ভোলায় পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা সংলগ্ন চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আফজাল হুসাইন, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি ইলিয়াছ মাদারীপুরী ও মুফতি আবুল হাসান প্রমুখ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, শতকরা ৯৫% মুসলমানের বাংলাদেশে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহম্মাদ সা. এর অবমাননা বরদাশত করা হবে না।

অভিযুক্ত কটুক্তিকারীর বিচার করা না হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। তিনি বলেন, আল্লাহ ও রাসূলকে কটুক্তি করলে তার প্রতিবাদ করা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক অধিকার। এ অধিকার খর্ব করার অধিকার কারো নেই।

সংসদে আল্লাহ ও মহানবীর কটুক্তিকারীর মৃত্যুদণ্ডের আইন পাশ করার দাবী জানিয়ে বলেন, দোষীদের শাস্তি না হওয়ায় নতুন করে অনেকে ধৃষ্ঠতার সাহস দেখাচ্ছে।

অবিলম্বে ভোলায় অভিযুক্ত কটুক্তিকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং প্রতিবাদী তাওহীদি জনতাকে গুলি করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শহীদ পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

-এটি