শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৫ দফা দাবিতে উপাচার্য বরাবর জবি শিক্ষার্থীদের স্মারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আসন্ন সিন্ডিকেট সভা উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবির প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের পর তারা ভাষা শহীদ রফিক ভবনের নিচে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

৫ দফা দাবিতে বলা হয়, অতিদ্রুত দ্বিতীয় ক্যান্টিন নির্মাণ, ছাত্রী হলের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রশাসন কর্তৃক চাপ প্রদান, আগামী বছরে ৩ জানুয়ারির মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিতর্কিত শর্তমুক্ত জকসু আইন প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় ওভারব্রিজ নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্যে থেকে ট্রেজারার নিয়োগ করার কথা জানানো হয়।

তারা জানান, এই পাঁচ দফা দাবি সম্পর্কে তারা আসন্ন সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক মনোভাব আশা করেন। আর তা না হলে তারা কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করার কথা জানান।

মুহা. রাইসুল ইসলাম নয়ন বলেন, বিশ্ববিদ্যালয়ে ২য় ক্যান্টিন হওয়ার কথা থাকলে তা কোন এক অদৃশ্য কারণে হয়নি এবং অতিদ্রুত তারা ক্যান্টিন করার দাবি জানান যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন গুলো মুক্ত রাজনীতি চর্চার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিতর্কিত শর্তমুক্ত জকসু আইন প্রণয়ন করে অবিলম্বে আগামী ৩১ জানুয়ারির মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কেননা জকসু আইনে বিতর্কিত কোন ধারা থাকলে তা হাইকোর্টের রিটের মাধ্যমে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় তারা শিক্ষার্থীদের পূর্বের দাবি-দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক মনোভাব লক্ষ্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ