শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

আশ্রয়দাতা ৬৭ মন্ত্রী-এমপি চিহ্নিত, আজ থেকে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন সময়ে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দেড় হাজার এবং দলটির বিতর্কিত আরো প্রায় ৪ হাজার নেতার তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের আশ্রয়দাতা ও মদদদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন বর্তমান ও সাবেক ৬৭ মন্ত্রী-এমপি। এসকল নেতারা যাতে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দলে স্থান না পায়, সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

দলীয় সূত্রে এসব তথ্য ছাড়াও জানা গেছে, ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা কেন্দ্র থেকে জেলায় জেলায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের কাছে এ তালিকা হস্তান্তর করেন দলের দপ্তর সম্পাদক। সে অনুযায়ী আজ থেকে তৃণমূলে শুদ্ধি অভিযান শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের তিনজন দায়িত্বশীল নেতা বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে এ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং জেলায় জেলায় পাঠানো হয়েছে। এই তালিকায় বর্তমান ও সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের নাম থাকায় এই পুরো বিষয়টি তিনিই তদারকি করছেন।

এদিকে দলীয় সভাপতি শেখ হাসিনার দেয়া এ তালিকার বাইরেও আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে দলের বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের আলাদা তালিকাও রয়েছে। কিন্তু নানা কারণে এতদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি তারা। তবে চলমান শুদ্ধি অভিযানে এবার এ ব্যাপারে ব্যবস্থা নেয়া যাবে বলে মনে করছেন সাংগঠনিক সম্পাদকরা।

এখন পর্যন্ত রংপুর ও বরিশাল বিভাগের অনুপ্রবেশকারীদের তালিকা পাওয়া গেছে। তাতে রংপুরের পাঁচ জেলায় ৩৮৯ জনের নাম রয়েছে। এর মধ্যে রংপুর সদরে ২২, দিনাজপুরে ১১৫, ঠাকুরগাঁওয়ে ১৩০, নীলফামারীতে ১৩ ও লালমনিরহাটে ১০৯ জন রয়েছেন।

বরিশালের ৪৩৩ জন অনুপ্রবেশকারীর মধ্যে সদরে ২৩১, ভোলায় ১৩৬, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১৫, পিরোজপুরে ১০, বরগুনায় ১০ ও বরিশাল মহানগরে ৬ জনের নাম রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ