মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হজ যাত্রীদের সুবিধা বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের ১০ দফা পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরো সহজ করে হজ যাত্রীদের সুবিধা বাড়ানোর জন্য ১০ দফা পরিকল্পনা হাতে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৩ নভেম্বর) নভেম্বর দিনব্যাপী লন্ডনে ব্রিটিশ হজ এন্ড ওমরাহ কাউন্সিল আয়োজিত ওয়ার্ড হজ এন্ড ওমরাহ কনভেনশনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান।

তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরো সহজ ও সেরা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ২০১৯ সালের হজ সফল হয়েছে বলেও জানান তিনি।

 ১০ দফা পরিকল্পনা –

১. রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শত ভাগ হাজির ইমিগ্রেশন বাংলাদেশে করানো।
২. হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা আরো দ্রুত ও উন্নত করা।
৩. বাংলাদেশি হজ যাত্রীর কোটা বাড়ানো।
৪. হজের ব্যয় কমানো।
৫. সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর সংখ্যা বাড়ানো।
৬. হজ ও ওমরাহ আইন বাস্তবায়ন করা।
৭. জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হজ যাত্রীদের অপেক্ষার প্রহর কমানো।
৮. সব দেশের হাজিদের সুবিধার জন্য মিনার আয়তন বাড়াতে রাজকীয় সৌদি সরকারকে আনুষ্ঠানিক আহবান জানানো।
৯. মাশায়ের মোকাদ্দেশে হাজিদের সার্ভিস বৃদ্ধি।
১০. আল্লাহ’র মেহমান হাজিদের খাবার সরবারহে সৌদি আরবের প্রাইভেট কোম্পানিগুলোর বাধ্যবাধকতা বন্ধ করা।

সম্মেলনে ডাব্লিউ এইচ ইউ সি-এর সিইও মোহসিন তোতলা, নাইজেরিয়ার ন্যাশনাল হজ এন্ড ওমরাহ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ বশিরসহ স্বাগতিক যুক্তরাজ্য, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ভারত, পাকিস্তানসহ অন্তত ২৫টি দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন তাঁরা।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম আমিনুল্লাহ নূরী ও যুক্তরাজ্যে নিযুক্ত কাউন্সিলর (রাজনৈতিক) দেওয়ান মাহমুদুল হক ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এ আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ