মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আল্লামা আশরাফ আলী অসুস্থ; দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জামিয়া মালিবাগ সূত্রে জানা গেছে, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি মালিবাগ জামিয়ার পাশে তার নিজ বাসায় অবস্থান করছেন।

গতকাল তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম তার বাসায় যান।

এদিকে আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। এর আগে ২৭ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতও আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ