বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

নূর হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে পুলিশের গুলিতে নিহত নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ ও ‘ফেনসিডিলখোর’ বলায় ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

গতকাল সোমবার রাতে একটি বেসরকারি টিভির টক শোতে এ বিষয়ে ক্ষমা চান তিনি।

নিজের ভুল বুঝতে পেরে মসিউর রহমান রাঙ্গা বলেন, আমি বলেছিলাম, নূর হোসেন সুস্থ ছিল না, সে বিকৃত মানুষ ছিল। সে হয় ফেনসিডিল বা ইয়াবা; তখন তো ফেনসিডিল ও ইয়াবা আসলে তো ছিল না, পাওয়া যেত না। কাজেই এই কথাটুকু বলার কারণে আমার যতটুকু দোষ। তাছাড়া কোনো দোষ আমার নেই।

এটুকুই তারা ধরে বসেছে এবং তারা সেই বিষয়টি নিয়ে আজ সব জায়গায় আলোচনাও করেছে। আমি তো মনে করি না যে খুব বেশি রাপ ভাষায় কথা হয়েছে। তারপরও আমি বলি, ওই দুটা যে শব্দ আমি উচ্চারণ করেছি, এর জন্য অবশ্যই ক্ষমা চাই। আমি দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমি ক্ষমা চাই। শব্দ দুটা ব্যবহার করা আমার উচিত হয়নি।

এর আগে গত রোববার (১০ নভেম্বর) জাপার মহানগর উত্তর শাখার আয়োজনে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাঙ্গা বলেন, নূর হোসেন ‘ইয়াবাখোর’, ‘ফেনসিডিলখোর’ ছিলেন। এর পর থেকেই দেশব্যাপী সমালোচনার ঝড় বইয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাঙ্গার বিচার চায় সাধারণ জনগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ