মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

পেঁয়াজের দাম নিয়ে সংসদে ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুর হুর পেঁয়াজের দাম বাড়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পেঁয়াজ নিয়ে কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ নাসিম। এরপর সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বক্তব‌্য রাখেন।

মুহাম্মদ নাসিম বলেন, পেঁয়াজের ঝাঁঝ বেশি হয়ে গেছে। জনগণের মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে। আজকে পর্যন্ত যে খবর আছে তাতে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা হয়ে গেছে। আশা করি, বাণিজ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু কি কারণে প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে? বাণিজ্যমন্ত্রী যখন বলেন ১০০ টাকার নিচে নামবে না, তখন তো ব্যবসায়ীরা সুযোগ পায়? তারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে?

তিনি আরও বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকায় আমাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করুন। তা নাহলে সাধারণ মানুষ এ বিষয়টি ভালভাবে নিবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ