মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

পেঁয়াজের সিন্ডিকেট চিহ্নিতের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের অস্বাভাবিক দাম প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তবে শিগগিরই পেঁয়াজের দাম কমে যাবে। কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে বাংলাদেশে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এ অবস্থা হয়েছে। যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত হলে অবশ্যই সাজা পাবে তারা।

তিনি বলেন, পেঁয়াজ, চাল, ধানসহ বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বলেই পরে তা আবার স্বাভাবিক হয়ে আসে।

খালেদা জিয়ার জামিনে মুক্তির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো আইনের শাসনে বিশ্বাসী না। তারা আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান না। বিএনপি নেতারা নিজেরাই বারবার বলছেন, তারা দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনতে চান। আমরা তাদের (বিএনপি) দুর্বার আন্দোলন দেখার অপেক্ষায় আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ