মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির, গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, মুফতি রুহুল আমীন বেশ কিছুদিন ধরে এলার্জি, এ্যাজমা, হাপানী ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) দুপুরে  তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খাদেমুল ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ তাসনীম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, বর্তমানে মুফতি রুহুল আমীন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মেডিসিন বিভাগের প্রফেসর আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মুফতি রুহুল আমীনের সুস্থতা কামনা করে গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষার্থী ও পরিবারের স্বজনরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ