বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৩) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে তারাকান্দা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জের গজহরপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হৃদয় দুর্গাপুর উপজেলার শান্তিগর বালিয়াকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হৃদয় মিয়া মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে তারাকান্দার শ্যামগঞ্জের গজহরপুর নামক স্থানে ট্রাকের চাপায় মারা যায়। এ সময় ট্রাকে থাকা আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ