বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

এফআর টাওয়ার মামলায় সাইদুর রহমানকে আত্মসমর্পনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মুহাম্মদ সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাইদুর রহমানের পক্ষে শুনানি করেন মুহা. কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

মামলায় বলা হয়, আসামিগণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বিধিবিধান লঙ্ঘন করেন।

বনানীর ৩২ কামাল আতাতুর্ক এভিনিউয়ে ভবন নির্মাণে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ১৮ তলা এফআর টাওয়ার নির্মাণ করায় দুদকের উপ-পরিচালক মুহা. আবু বকর সিদ্দিক ৫ জনকে আসামি করে গত ২৫ জুন মামলা করে দুদক।

মামলাটি অভিযোগ পত্র প্রস্তুত হয়ে গেছে, যেকোনো সময় আদালতে দাখিল করা হবে।

উল্লেখ্য, এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু ও ৭৩ জন মারাত্মক পঙ্গুত্ববরণ করেছিল। এ মামলায় অন্য আসামিরা হলেন- ইজারাগ্রহিতা সৈয়দ মুহা. হোসাইন ইমাম ফারুক, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মুহা. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ