শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

কাতার যাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িপ এরদোগান মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ সোমবার কাতার সফরে যাচ্ছেন। উপসাগরীয় ছোট এ রাষ্ট্রের ওপর সৌদি নেতৃত্বাধীন অবরোধের পর থেকেই এ দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হওয়ায় তিনি এ সফরে যাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনা চলাকালে তুরস্ক ও কাতারের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় খুঁজে বের করা হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে।

বিবৃতিতে বলা হয়, আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তুরস্ক-কাতার সর্বোচ্চ কৌশল কমিটির পঞ্চম বৈঠকে অংশ নেবেন এরদোগান।

২০১৬ সালের জুলাইয়ে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান এবং এরদোগানের বিজয়ে তাকে অভিনন্দন জানানোর পর কাতারের আমির ছিলেন তুরস্কের নেতাকে টেলিফোন করা প্রথম বিশ্ব নেতা।

সিরীয় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে ৯ অক্টোবর তুরস্কের সামরিক অভিযান শুরুর পর দোহা আঙ্কারাকে সমর্থন দিলেও সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ এ পদক্ষেপের নিন্দা জানায়।

সূত্র: এএফপি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ