শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

রণক্ষেত্র বাগদাদ, নিহত ৩৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে রবিবারও রাজধানী বাগদাদের রাজপথে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ মানুষ।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইরাকের রাজধানী বাগদাদ। আহত হন অনেকে।

আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী টিয়ার শেল, রাবার বুলেট ছুঁড়লে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ক্ষোভে শহরের দোকানপাট ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।

উভয়পক্ষের সংঘর্ষে বাগদাদের রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীদের অভিযোগ, বিনা উস্কানিতে তাদের উপর গুলি চালিয়েছে পুলিশ।

তারা বলছে, কোন কারণ ছাড়াই গুলি চালাচ্ছে সরকারী বাহিনী। তবে, আমাদের কাছে কোন অস্ত্র নেই। অধিকারের দাবিতে আন্দোলন করে আসছি আমরা।

আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। চাকরি নেই, উপার্জনেরও কোন পথ খুঁজে পাচ্ছি না। জীবনের কোন নিরাপত্তা নেই। এভাবে একটা দেশ কিভাবে চলবে।

ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩০ জন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ