বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে কোনোরকম পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করেই অবস্থান নেন তারা।

দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা। তবে এসময় তাদের হাতে কোনো ব্যানার কিংবা ফেস্টুন দেখা যায়নি। বিএনপি নেতাকর্মীদের কারণে সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।

এর আগে গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামীতে আর কখনোই সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি নেয়া হবে না। যখন ইচ্ছে করবে তখনই সভা-সমাবেশ করা হবে।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে গণআন্দোলন গড়ে তোলা হবে’। এমন ঘোষণার একদিন পরই পূর্ব ঘোষণা ছাড়াই রাজপথে নেমে এলো বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ