শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভারতে এখন পাসপোর্ট পেতে বাঙালিদের বংশতালিকা লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় পাসপোর্ট পেতে বাঙালিদের বংশতালিকা লাগবে। পশ্চিমবঙ্গে এখন যারা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদেরকে পিতামাতার নাগরিকত্বের প্রমাণও দিতে হচ্ছে।

হায়দ্রাবাদ শহরে বসবাসরত বাঙালিদের ক্রমেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আতঙ্ক গ্রাস করছে।

অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে গোটা দেশ এখন সরব। আসামে এনআরসি বাস্তবায়নের পর বিশেষ করে বাঙালি ও উত্তর-পূর্বাঞ্চলের লোকজনের জন্য পাসপোর্টসহ সরকারি কোনো ডকুমেন্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে।

কেউ পাসপোর্টের জন্য আবেদন করলে সাধারণত পুলিশ নানাভাবে তার জাতীয়তা, বর্তমান ঠিকানা, তার নামে কোনো মামলা রয়েছে কিনা, ইত্যাদি যাচাই করে।

সম্প্রতি হায়দ্রাবাদে পশ্চিম বঙ্গ থেকে আসা এক ব্যক্তিকে পুলিশ তার পিতার বৈধ পরিচয়পত্র এবং কর্মসংস্থানের কোনো প্রমাণ, যেমন- পেনসন কার্ড দালিখ করতে বলে। আবেদনকারীর ধর্ম ও বর্ণের ব্যাপারেও খোঁজখবর করছে পুলিশ।

পাসপোর্ট নিয়ে এই কড়াকড়ির কথা হায়দ্রাবাদ পুলিশের বিশেষ শাখার পি রবিকিরণও স্বীকার করেছেন। একই সঙ্গে সন্দেহ হলে ব্যক্তির বংশ তালিকাও দেখা হচ্ছে বলে জানান তিনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ