সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, "জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না। ২০২৪ সালে ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে। যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।"

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর-এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল-ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা বিভাগের সম্পাদক রাশিদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, মজলিসে আমেলার সদস্য মাওলানা মাহমুদ হাসান, মাসুদুর রহমান মাসুম, সাইফুল ইসলাম লিটন, জসিম উদ্দীন, সাইদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ