বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মাদরাসা সুপারের দায়িত্বে হিন্দু নেতা, প্রতিবাদে জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ী জেলার পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসায় হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানবন্ধন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী জেলার পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসায় হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ দিয়ে এ দেশের সর্বস্থরের মুসলমানদের সাথে উপহাস করা হয়েছে।

তারা বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ দেওয়া ইসলামি শিক্ষা ও সভ্যতার জন্য শুধু অপমানজনকই নয় বরং মারাত্মক হুমকি। এই অযৌক্তিক নিয়োগের কারণে এ দেশের মুসলিম তৌহিদী জনতা মারাত্মকভাবে
আহত হয়েছে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। মাদরাসার সুপার হিসেবে একজন হিন্দু নিয়োগ হাস্যকরই নয় বরং ভয়েরও কারণ।

রাষ্ট্রের নানা পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা একটি মহল বরাবরই এ দেশের ইসলামি শিক্ষা ও সংস্কৃতি বিনাশী ষড়যন্ত্র চালিয়ে আসছে। মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ এসব ষড়যন্ত্রেরই অংশ বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা।

অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে উত্তম কুমারকে মাদরাসা সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।

নগর সভাপতি মাওলানা বেলায়াত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববেন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম, যুবনেতা মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি তোফায়েল গাজালি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুহাইল আহমদ এর পরিচালনায় প্রমুখ।

উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার গোস্বামী নামে হিন্দু সংগঠনের এক নেতা। তিনি ওই মাদরাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ