মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

যে মসজিদে নামাজ আদায় করতে পারেন মাত্র পাঁচ জন মুসল্লি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বর্তমান তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদে অবস্থিত এক আশ্চর্য সুন্দর এক মসজিদ মীর মাহমুদ সাহেব মসজিদ।

৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ ১১০ বর্গফুট আয়তনের এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন মাত্র পাঁচজন মুসল্লি। মসজিদটির এই আয়তন একে এনে দিয়েছে বিশ্বের ক্ষুদ্রতম মসজিদের স্বীকৃতি।

হায়দরাবাদের মীর আলম হ্রদের তীরে মীর মাহমুদের পাহাড়ের উপরে এ মসজিদটি অবস্থিত। ১৬ শতকে তৎকালীন গোলাকুন্ডা রাজ্যের কুতুবশাহী সুলতান আবদুল্লাহ কুতুব শাহের আমলে এ মসজিদটি নির্মাণ করা হয়। মীর মাহমুদ নামে ইরাক থেকে আসা এক সুফির নামে পাহাড় ও পাহাড়ের উপর মসজিদটির নামকরণ করা হয়।

সমুদ্র পৃষ্ঠ থেকে ৫৩০ মিটার উচ্চতায় অবস্থিত পাথরে নির্মিত এ মসজিদটি মাত্র একটি খিলানের উপর ভর করে দাঁড়িয়ে আছে। দুই মিনারের এ মসজিদটি স্থানীয় কুতুবশাহী স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য এক নিদর্শন।

বর্তমানে ভগ্নপ্রায় এ মসজিদটিতে নামাজ আদায় করা হয়না। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে অদ্ভুত সুন্দর এই মসজিদটি।

সূত্র: এবাইট ইসলাম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ