মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

যুব জমিয়ত সভাপতির উপর হামলা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও দেশবরেণ্য আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সন্তান মাওলানা তাফহীমুল হকের উপর ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমার রিয়াদ৷ হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার দাবীও জানান তিনি।

আজ রোববার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্র জমিয়ত সভাপতি এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাওলানা তাফহীমুল হক একজন খ্যাতিমান তরুণ আলেম৷ ধর্মীয় আলোচক ও সুযোগ্য মুহাদ্দিস৷ ইসলামী রাজনৈতিক ব্যাক্তি ও যুব সমাজের প্রতিনিধি। সুতরাং তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয়া যায়না।

উল্লেখ্য, তিনি গতরাত (শনিবার) বারোটায় হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে আয়োজিত একটি ইসলামী সম্মেলনের আলোচনা শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। এসময় তিনি প্রাণে বেঁচে গেলেও তার গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ