মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

ময়মনসিংহে মিনি ট্রাক্টটের ২টি ইঞ্জিন নিয়ে একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ময়মনসিংহ-এর ভবনের দেয়াল ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে হেলপার সবুজ (২০) গুরুতর ভাবে আহত হয় এবং ড্রাইভার নয়ন মিয়ার (২৭) আহত হন।

সোমবার দিবাগত রাত রাত ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রুহুল আমীন বলেন, রাত ৪টার দিকে বিকট শব্দ হয়, পরে দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি দেয়াল ভেঙ্গে খাদে পড়ে গেছে আমরা ধরাধরি করে ড্রাইভার ও হেলপারকে ভিতর থেকে বের করি এবং সাথে সাথেই এখানে পুলিশ উপস্থিত হয়। দূর্ঘটনার ফলে, বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন ময়মনসিংহের ভবনের দেয়াল অনেকটা ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাকের মালিক তপন ঘোষ যশোর থেকে মুঠোফোনে আওয়ার ইসলামকে জানান, গতকাল বিকেলে আমি ট্রাকটিকে ২টি ইঞ্জিন নিয়ে ময়মনসিংহে পাঠাই পরে রাত সাড়ে ৪টার দিকে আমার কাছে একজন ফোন দিয়ে জানায়, আমার ট্রাক এক্সিডেন্ট করেছে এবং তারা আহত হয়েছে।

চালক সারারাত নির্ঘুম থাকাতে এক্সিডেন্ট করেছে বলে ধারণা ট্রাক মালিকের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ