মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল্লামা আজিজুল হক রহ.-এর সহধর্মীনি আইসিইউতে; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর সহধর্মীনি অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর নাতী ও মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ ১০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে তার নানীজান হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়েছে।

তিনি আরও জানান, লানসে অতিরিক্ত পানি জমেছে এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেখানে তিনি ডা. আরাফাতের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর পরিবারের স্বজনরা তার সহধর্মীনির দ্রুত সুস্থতার জন্য দেশবাসাীর কাছে দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ