সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ব্যান্ড পার্টি দিয়ে আ. লীগ নেতার মসজিদ উদ্বোধন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ব্যান্ড পার্টি দিয়ে মসজিদ উদ্বোধন করা হয়েছে। সোমবার নিজ অর্থায়নে নির্মিত ‘তৌহিদা রহমান উপজেলা পরিষদ জামে মসজিদের’ উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)। মসজিদ উদ্বোধনে ব্যান্ড বাজানোর সমালোচনা করছেন সাধারণ এলাকাবাসীরা।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

জানা যায়, সকালে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে ব্যান্ড পার্টি আনা হয়। আর দুপুরে ব্যান্ড বাজিয়ে মসজিদ উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এদিকে মসজিদ উদ্বোধনে ব্যান্ড পার্টি থাকায় নানা মহল থেকে সমালোচনা করা হচ্ছে। মুসল্লিরা বলছেন, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর উদ্বোধনে ব্যান্ড পার্টি শোভনীয় নয়।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এবং মসজিদ প্রতিষ্ঠাতার ভাই আনিসুর রহমান বলেন, আমরা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছি। তাই ব্যান্ড পার্টি ছিল। এরপরই মসজিদ উদ্বোধন হয়েছে।

https://www.facebook.com/Nazmul2500/videos/520941351839290/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ