মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

মসজিদ ভেঙে ব্রিজ নির্মাণ হচ্ছে কাশ্মীরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের শ্রীনগরের কুমারওয়ারিরে একটি প্রাচীন মসজিদ ভেঙে ব্রিজ নির্মাণ করা হবে। ঝিলম নদীর ওপর ওই ব্রিজটি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু কুমারওয়ারি ওপর দিয়ে পরিকল্পিত ওই ব্রিজটি বানাতে গেলে চার দশকের পুরনো মসজিদ ভাঙতে হবে বলেই এতদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মসজিদ ভাঙার পর ব্রিজের কাছাকাছি নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হবে। খুব শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রীনগরের জেলা উন্নয়ন কমিশনার শাহিদ ইকবার চৌধুরী।

তবে ওই মসজিদটি ছাড়াও সেতু নির্মাণের পথে ভাঙতে হবে দমকলের একটি অফিস ও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন। আগামী ১২ মাসের মধ্যে মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি নির্দিষ্ট করে দেওয়া হবে।

দুই লেনের ১৬৬ মিটার দীর্ঘ ব্রিজটি কুমানওয়ারির সঙ্গে নোরবাগ শহরকে যুক্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ব্রিজ নির্মাণে প্রায় ১০ কোটি রুপি ব্যয় হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ