মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

সিরিয়ায় গাড়িতে বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর সিরিয়ার রাকাতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক। এই অঞ্চলে তুর্কি বাহিনী প্রবেশের আগে কুর্দিদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি চাপের মুখে তুর্কি বাহনীর হাতে এলাকা ছেড়ে দিয়েছে কুর্দিরা।

সিরিয়ার একটি এফএম রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ