মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে থেমে থেমে বৃষ্টি, বাড়াচ্ছে শীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ শহরসহ অন্যান্য জায়গায় বৃহস্পতিবার রাতের শেষাংশ থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। পুরো আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রা অনেকটাই কমেছে। বেড়েছে বাতাসের গতি। ঘন্টায় ১০ কি.মি বেগে প্রবাহিত হচ্ছে বাতাস। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, আগামী ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

তিনি জানিয়েছেন, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

সামছুউদ্দিন আহমেদ বলেন, গত ডিসেম্বরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে সর্বনিন্ম তাপমাত্রা ছিল চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছর ছিল দুই দশমিক চার। এবছর সর্বনিন্ম তাপমাত্রা কত হবে সেটা বলা যাচ্ছে না। সেটা কয়েকদিন পর বোঝা যাবে। তবে এবার তীব্র শৈত্যপ্রবাহ থাকবে, সেটি অনুমান করা যাচ্ছে। ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ হবে। তবে গত বছরের তুলনায় এবার ঢাকায় শীতের তীব্রতা একটু বেশি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ