মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

সাতক্ষীরায় মসজিদ কমিটি নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমা নামাজের পর উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন দরবাসা গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদের কমিটি করা নিয়ে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুর ২টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুর রাজ্জাক (৩৫)।

এ সময় তাকে উদ্ধার করতে এলে তার ভাইপো ওই গ্রামের অহিদ মোড়লের ছেলে উজ্জ্বল হোসেন (২৭), মোক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৪) ও প্রতিবেশী মৃত শুকর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) মাধররের শিকার হন।

এর মধ্যে গুরুতর আহতাবস্থায় উজ্জ্বল, মোখলেছুর ও সিরাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ