মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আজও সকাল থেকেই আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় পরে ধর্ষকের বিচারের দাবি জানাচ্ছেন তারা।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালেই শতাধিক শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে আন্দোলন কর্মসূচি শুরু করেন। বাংলা বিভাগের শিক্ষার্থীরাও পৃথকভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী গতকাল থেকেই অনশন কর্মসূচি পালন করছেন।

এসময় জোবায়দা নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি পশুর বিরুদ্ধে আজ রাজু ভাস্কর্য দাঁড়িয়েছি। আমরা আশাবাদী সরকার এর সুষ্ঠু বিচার করবে। সরকার চাইলে পারবে বিচার করতে। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক।’

রুকাইয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একজন ধর্ষকের বিচার দাবিতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা ধর্ষকের বিচার চাই। সরকার ধর্ষকের বিচার করবে বলে আমরা আশাবাদী।’

এদিকে ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ভার ঢাকা মহানগর (উত্তর বিভাগ) গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক সোমবার (৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ