মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

জার্মান ভাষার অভিধানে যুক্ত করা হলো 'ইনশাআল্লাহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইনশাআল্লাহ’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আল্লাহ যদি চান’। মুসলমানরা কোনো কাজ ভবিষ্যতে করতে চাইলে এই শব্দ ব্যবহার করে থাকেন। এবার শব্দটি জার্মান ভাষার অভিধানে যুক্ত করা হলো।

জার্মান ভাষার অভিধানটির নাম ‘ডুডেন’। এর ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে Inshallah লিখে সার্চ করলে ‘inschallah’ লেখা আসে। যার অর্থে লেখা আছে, ‘wenn Allah will’। এর মানে ‘আল্লাহ যদি চান।’

তবে ডুডেন অভিধানের প্রিন্ট সংস্করণে ‘ইনশাল্লাহ’ শব্দটি ছাপা হবে কিনা তা নিয়ে এখনও কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি।

জার্মান ভাষার অভিধান ডুডেন ১৮৮০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এটি প্রথম প্রকাশ করেন কনরাড ডুডেন। প্রতি চার বা পাঁচ বছর পর পর ডুডেন নতুনভাবে সংস্করণ করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ