মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, আটকা তিন শতাধিক গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নৌ কর্তৃপক্ষ।

রাত থেকে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু করা হবে। পাটুরিয়া ফেরি ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দেড় শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। দৌলতদিয়া ঘাটেও সব মিলিয়ে ৩ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়বে। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি থাকলেও ১২টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ