মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

শীতের দাপট থাকবে পুরো জানুয়ারি জুড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও শীতের দাপট থাকবে পুরো জানুয়ারি মাস।

বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এ আভাস দিয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে। ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সূর্য কিরণ ছড়ালেও শীতের তীব্রতায় প্রভাব ফেলতে পারেনি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, কুমিল্লাসহ অন্য সব বিভাগের দু-একটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়বে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ