মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আতিকের সভায় এমপি সাদেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী জনসভায় হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে আতিকুলের এ নির্বাচনী সভায় হাজির হন সাদেক খান।

জানা যায়, আজ বেলা ১১টায় সভাটিতে উপস্থিত হওয়ার কথা ছিল আতিকুল ইসলামের। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভায় আসেননি তিনি। আতিকুল ইসলাম না এলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভায় উপস্থিত হন সাদেক খান।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাদেক খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এমনিতেই এসেছি। একটু পরে চলে যাব। নির্বাচনী প্রচারে অংশ নেব না।’

প্রথমে সভাটির মঞ্চে গিয়ে সাদেক খান বসলেও সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করলে তিনি মঞ্চ থেকে সরে যান।

এদিকে, দুপুর ২টার আগে মাইকে প্রচারণার অনুমতি না থাকলেও এসময় যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে বক্তব্য দিতে দেখা যায়। ভোট চেয়ে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুহা. ফোরকান হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা আক্তার এবং ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাংসদরা কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বা কোনো ধরনের নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ