মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারি শায়েখ ড. মাহমুদ আত তুখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারি, সুলতান আবু আল ইলা মসজিদের সম্মানিত খতিব, মিশর আর রহমাহ টেলিভিশনের প্রখ্যাত কারি, প্রবীণ উস্তাদুল কুররা শায়েখ ড. মাহমুদ আত তুখী।

জানা যায়, আগামী ২৪ জানুয়ারী (শুক্রবার) থেকে ২৯ জানুয়ারী (বুধবার) ৬ দিনের সফরে বাংলাদেশে আসবেন।

শায়েখ মাহমুদ আত তুখী রাগনাথপুর দারুল উলুম মুহিউচ্ছুন্নাহ মাদরাসা ফেনীর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান কারি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও আল্লামা ইসহাক মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা বিশ্বনন্দিত কারি শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আমন্ত্রণে শায়েখ তুখী বাংলাদেশ সফর করবেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন আরিফ মাহমুদী।

বাংলাদেশ সফরে বেশ কিছু আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, মাদরাসার মাহফিল ও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ