শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘পূজার দিন ঢাকা সিটির ভোট গ্রহণ ইসির চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অথচ হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার দিন ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। স্পষ্টত ইসি এখানে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। যার ফলে নির্বাচন কোনভাবেই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হতে পারে না।

শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল এক যৌথ বিবৃতিতে বলেন এসব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, সরস্বতী পূজার দিন ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করায় বুঝা যাচ্ছে, সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে ইচ্ছুক নয়।

বিবৃতিতে বলা হয়, অনেকেই মনে করছেন পূজার দিন নির্বাচন ঘোষণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এক হীন ষড়যন্ত্র করা হয়েছে। এ ধরনের ষড়যন্ত্রকে কোনোভাবেই মেনে নেয়া হবে না।

নেতৃদ্বয় বলেন, আমরা হাজার বছর ধরে বাঙালি জাতি হিন্দু-মুসলিমসহ অন্যান্য সব গোত্র-বর্ণের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করে আসছি। আমরা পরস্পর পরস্পরের ধর্মীয় আবেগ ও মূল্যবোধকে সম্মান করি। অতএব নির্বাচন কমিশনকে বিষয়টিতে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ