আওয়ার ইসলাম: হজ মৌসুম ঘিরে প্রতি বছরই তৎপর হয়ে ওঠে একটি সিন্ডিকেট। প্লেনের টিকেটসহ নানা ছুঁতোয় বিমান ভাড়া বাড়ানো, লিজ বাণিজ্য ও হজ টিকিট নিয়ে নয়-ছয়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
চক্রটি কোন কারণ ছাড়াই হজের টিকিটের মূল্য বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিদায়ী বছরের তুলনায় জনপ্রতি প্রায় ২৭ হাজার টাকা অতিরিক্ত ভাড়া নির্ধারণের প্রস্তুতি নিয়ে রেখেছে।
এর আগে ২০১৯ সালেও হজ টিকিটের ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল বিমান কর্তৃপক্ষ। কিন্তু ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ ও হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের আপত্তির মুখে হজ টিকেট দশ হাজার টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। এমতাবস্থায় একলাফে ২৭ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব অনেকটাই অযৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৯ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ভাড়া নির্ধারণসহ ২০২০ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম বিষয়ক পরিকল্পনা, হজ টাস্কফোর্স কমিটি ও হজ মনিটরিং কমিটি গঠন বিষয়ে বিশেষ সভা ডাকা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী। সভায় ১৪৪১ হিজরির হজ টিকিটের মূল্য বাড়ানোর প্রস্তাব তোলা হতে পারে। একাধিক হজ এজেন্সির মালিক, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর দায়িত্বশীল ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে।
হাব-এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে বলেন, ধর্ম মন্ত্রণালয় ও হাব হজ টিকিটের মূল্য যৌক্তিক কারণে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকায় নির্ধারণের প্রচেষ্টা চালাবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উমরা টিকিটের মূল্য (সৌদি আসা-যাওয়া) ট্যাক্সসহ ৫২ হাজার ২০০ টাকা আর সাউদিয়া এয়ারলাইন্সের উমরা টিকিটের দাম ৪৭ হাজার ১৫২ টাকা। হজযাত্রীদের ক্ষেত্রে যেহেতু উড়োজাহাজগুলোকে এক পথে খালি আসতে হয় সেজন্য হজযাত্রীদেব ভাড়া সর্বোচ্চ দ্বিগুণ অর্থাৎ ১ লাখ ২০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই কাম্য নয়।
হাব-এর যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, হজযাত্রীদের উড়োজাহাজ ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। তবে হজ টিকিটের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ২০১৯ সনে হজ টিকিটের মূল্য বৃদ্ধির প্রস্তাব ধর্ম প্রতিমন্ত্রী হাব সভাপতির প্রচেষ্টায়