শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলেই সংকট দূর হবে: ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জন্য আমেরিকাকে দায়ী করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম। পাশাপাশি মার্কিনিরা পরমাণু সমঝোতায় ফিরলেই সব সংকট দূর হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর ‘আরব নিউজ’।

আজ রোববার (১৯ জানুয়ারি) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের সঙ্গে সই হওয়া ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়াই হলো চলমান উত্তেজনার মূল কারণ। পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে এলেই এই সংকটের সমাধান হবে।

সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরাক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না। ইতোমধ্যে ইরাক সরকার বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্র দুটি দেশকেই জানিয়ে দিয়েছে।

মুহাম্মদ আলী আল-হাকিম জানান, সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়াতে পারে। আমরা ইরাক ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। আলোচনায় বসলে অবশ্যই সমাধান খুঁজে পাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ