বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ঝুঁকির মুখে লিবিয়ার হাজার হাজার শিশুরা: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে সেখানকার শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) হেনরিটা জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে অভিযোগ করে হেনরিটা জানান, সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দী শিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ।

নাগরিক, শিশু ও স্বাস্থ্য সেবা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুণ্ন করার অপচেষ্টা উল্লেখ করে বিষয়গুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন নরিটা ফোর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ