মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

নতুন রুটিনে হবে এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার।

শিক্ষা বোর্ডের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। এ দিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ৩ ফেব্রুয়ারি। এরপর নতুন সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করবে।

এ বছর ৩ হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী মাধ্যমিকের এ পরীক্ষায় অংশ নেবে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে। আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না।

শুধু কেন্দ্র সচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদেবার্তা পাঠিয়ে কোনো সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে, সেটি কেন্দ্র সচিবকে জানানো হবে। বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষাই হবে সৃজনশীল প্রশ্নপত্রে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ