মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কানাডায় পাগড়ি-হিজাবের পক্ষে আদালতে মুসলিম সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডায় কর্মক্ষেত্রে পাগড়ি-হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির মুসলিম সংস্থা ‘দ্য ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম’ (এনসিসিএম)।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) এনসিসিএম এর পক্ষ থেকে কানাডার সর্বোচ্চ আদালতে এ পিটিশন দায়ের করা হয়েছে। খবর ডেইলি সাবাহ’র।

এর আগে ‘ধর্মীয় নমুনা’ অভিযোগ করে কানাডায় সরকারি চাকুরিজীবী, নার্স, শিক্ষক ও পুলিশ সদস্য ছাড়াও বেশ কিছু পেশার কর্মীদের পাগড়ি, হিজাব, ক্রস ও কিপ্পাহসহ অনুরুপ পোশাক নিষিদ্ধ করা হয়।

এনসিসিএম এর পক্ষে আইনি সহায়তা দিচ্ছে ‘কানাডিয়ান সিভিল লিবারটিজ অ্যাসোসিয়েশন’। এছাড়াও রয়েছে দেশটির এক মুসলিম শিক্ষার্থী ইশরাক নওরেল হক।

ইশরাক নওরেল হক কানাডার মনট্রেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু হিজাব পরার কারণে তাকে স্কুলে শিক্ষকতা করতে না দেয়ার সিদ্ধান্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ