শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন স্বজনরা। সেখানে বর্তমানে কারাবন্দী বিএনপি নেত্রী চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন। স্বজনদের মধ্যে খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলামও থাকবেন। এছাড়া খালেদা জিয়ার ভাই ও বোনের নাতনিসহ পরিবারের সদস্যরাও শুক্রবার তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি বিএসএমএমইউতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার স্বজনরা।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ