মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে মুসলিম হিসেবে থাকতে পারি না: নাসিরুদ্দিন শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন ভারতের অভিনেতা নাসিরুদ্দন শাহ। তিনি বলেছেন, ‘৭০ বছর পর আমি উপলব্ধি করলান ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না। এবং এর প্রমাণকে কেউ অবহেলা করা যায় না।’

দ্য আয়ারকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথমবারের মতো নীরবকা ভেঙেছেন। গেল বছরের ডিসেম্বরে আইনটি পাশ হয় এবং চলতি বছরের ১০ জানুয়ারি তা কর্যকর হয়।

৭০ বছর ধরে ভারতে থেকেও এবং এখানে কাজ করেও তার ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। তার আর কী করার আছে? এমন প্রশ্ন তোলেন শাহ।

এ অভিনেতা জানান, তিনি ও তার পরিবার ভাবেননি ভারতে এখন পর্যন্ত থাকাটা কঠিন হবে। কিন্তু এখন তাদের উপলব্ধি হয়েছে ভারতে তারা মুসলিম হিসেবে থাকতে পারেন না।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়েও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘আইনে কেন মিয়ানমার বা শ্রীলঙ্কার নাম রাখা হয়নি।’

এমএস/এসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ