মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা?

সরকারি ব্যবস্থাপনায় নিরাপদে হজ পালন করুন: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় হজে গমণ করলে হজযাত্রীগণ সহজ এবং সুন্দরভাবে হজ করতে পারেন। সকল ধরণের প্রতারনা এবং বিড়ম্বনা পরিহার করে নিরাপদে হজ পালন করা যায়।এ বিষয়ে সারা দেশের ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা- কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে হজযাত্রীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে হবে।

আজ শনিবার বেলা ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও ওলামা মাশায়েখগণের সঙ্গে মতবিনিময় সভা এবং মসজিদ পাঠাগার প্রকল্পের আওতায় আলমিরা ও যাকাতের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীগণকে অবশ্যই সরকার প্রদত্ত নিয়ম কানুন জেনে হজে গমণ করতে হবে।হজ গমণে যে কোন ধরনের মধ্যস্বত্তভোগী এবং দালাল পরিহার করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় হজে গমন সবচেয়ে উত্তম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীদের হজে গমনের বিষয়য়ে ক্রম-বর্ধমান চাহিদার কথা চিন্তা করে এ বছরের হজ চুক্তিতে দশ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনার সতের হাজার একশত আটান্নব্বই জন সহ সর্বমোট ১ লক্ষ ৩৭ হাজার ১ শত ৯৮ জন হজযাত্রী হজে গমণ করতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সর্বমোট ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বিনির্মাণের মাধ্যমে দেশের সকল মানুষের কাছে ইসলামের শান্তির বাণী সঠিকভাবে পৌঁছে দিতে চান। সারা দেশে দ্রুত গতিতে এসব মসজিদ নির্মাণের কাজ এগিয়ে চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সমূহ ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি নানাবিধ সামাজিক ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সব মসজিদ কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে অবদান রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধিতে এ দেশের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছেন। মাননীয় প্রধà¦