মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাইয়াতুল উলইয়ার স্থায়ী কমিটির বৈঠক ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটি।

আগামী ২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক কার্যালয়ে সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ তারিখের বৈঠক অনেকদিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সদ্য ইন্তেকাল করা হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যন আল্লামা আশরাফ আলী রহ. এর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে বৈঠকে।

এতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী সভাপতিত্ব করবেন বলে জানা যায়। তবে এ বৈঠকের অন্যান্য এজেন্ডা নিয়ে কিছুই জানা যায়নি।

এছাড়াও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির ৩২ সদস্য এ বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ