সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আল্লামা আযহার আলী আনোয়ার শাহর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার(২৯ জানুয়ারি) গণমাধ্যমে এ যৌথ শোক বার্তা পাঠান কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।

নেতৃদ্বয় বলেছেন, শায়খুল হাদীস মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও দেশ খ্যাত মুফাসসিরে কুরআন। তিনি আমৃৃত্যু ইলমে নববীর খিদমতসহ ইসলামের বহুমূখি মহান খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি দীনি শিক্ষার প্রচার ও প্রসারে যে অনন্য ভূমিকা পালন করে গেছেন তা দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তার ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরন হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ