মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মুসলিমদের আচার-আচরণে মুগ্ধ হয়ে ছেলে ও মায়ের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে শ্রী নারায়ণ কুমার নামে এক ব্যক্তি ও তার মা প্রতিমা রানী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণ যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের মৃত শ্রী গণেশ বিশ্বাসের ছেলে।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে তাঁর নাম রাখা হয়েছে মোঃ নূর ইসলাম। এবং তাঁর মায়ের নাম রাখা হয়েছে মোসা. ফাতেমা বেগম।

২০১৯ সালের ৩১ অক্টোবর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিক ঢাকায় হাজির হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণের হলফনামায় স্বাক্ষর করেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, গত ২০১১ সালের ২০ সেপ্টেম্বর সনাতন ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে আমার পূর্বের নাম শ্রী নারায়ণ কুমার পরিবর্তন করে মোঃ নূর ইসলাম এবং মায়ের সনাতন ধর্মের নাম প্রতিমা রানী পরিবর্তন করে মোসাঃ ফাতেমা বেগম গ্রহণ করিয়াছি।

ইসলাম ধর্ম গ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘আমি সাবালক। মুসলমানদের সঙ্গে চলাফেরা এবং তাদের সঙ্গে ওঠা-বসায় তাদের আচার-আচরণে মুগ্ধ হয়ে এবং ইসলাম ধর্মের বিধি-বিধানের প্রতি আকৃষ্ট হয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করি। অন্যের বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি ইসলাম গ্রহণ করি।’

তাঁর জাতীয় পরিচয়পত্র নং ২৬২৭২০৬৬৪৮২৯১। নূর ইসলাম বর্তমানে ঢাকা জেলার সাভার থানার রাজাবাড়ি গ্রামের ২৮ নং বাড়িতে বসবাস করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ