মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

চবি শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফটিকছড়ির সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষার্থীদের নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল। এ সময় অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অন্য গাড়িকে অতিক্রম করতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। চালকের ভুলেই এমনটি হয়ে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

‘দুর্ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ