শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নুহাশ পল্লীতে আজ ইসলামি ভাবধারার লেখকদের মিলন মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ভাবধারার লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’ এবারও দিনব্যাপী সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় গাজীপুরের নুহাশ পল্লীর উদ্দেশে রওয়ানা দেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ প্রতিষ্ঠিত নুহাশ পল্লীর মনোরম পরিবেশে লেখকরা সারাদিন কাটাবেন।

সাহিত্য ও আনন্দ প্রতিযোগিতার অংশ হিসেবে থাকবে- উপস্থিত ছড়া লেখা, হাসিভরা ধাঁধা, সাধারণ জ্ঞান, ইসলামি সঙ্গীত, লেখক যখন গায়ক, যেমন খুশি তেমন বলা, রম্য বিতর্ক, চেয়ার খেলা, বিস্কুট দৌড় এবং শরীর চর্চামূলক অন্যান্য আনন্দ খেলা। ফুটবল-ক্রিকেট তো থাকছেই। প্রতি পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ভ্রমণে অংশ নেওয়া প্রত্যেকের জন্যই থাকবে আকর্ষণীয় উপহার সামগ্রী।

আনন্দ ভ্রমণে উল্লেখযোগ্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন- লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, নজরুল গবেষক কবি মহিউদদ্দিন আকবর, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, বিদগ্ধ লেখক আইয়ুব বিন মঈন ও  ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ