মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ আহত ৩৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে ফেরার পথে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাতে মোট ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীসহ নওগাঁয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের উদ্দেশে যাত্রা করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থী বহনকারী রাজ মটরস নামের ট্যুরের বাসটি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়।

এতে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. জন শিক্ষক ধনঞ্জয় কুমার ও ড. মুরশিদ আলম আকাশসহ ৩৫ জন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রক্টরিয়াল বডি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত শেষে সকল ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের উপ-প্রধান ডা. পারভেজ হাসান বলেন, ‘চিকিৎসাকেন্দ্রে ম্যানেজমেন্ট বিভাগের আহত শিক্ষক, শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরতর আহত ৩/৫ জন শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ