মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের সংগ্রামকে সমর্থন করছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান শাসিত আজাদ-কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান বলেছেন, মালয়েশিয়া কাশ্মীরিদের প্রধান সমর্থক। দক্ষিণপূর্ব এশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের সংগ্রামকে পুরোপুরি সমর্থন করছেন।

শনিবার মালয়েশিয়া সফরকালে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।

মাসুদ খান মালয়েশিয়ার সংসদীয় দলকে বলেন, কাশ্মীরিদের ইচ্ছাকে দমন করা বৈশ্বিক রীতির একটি অংশ বলে মনে হয়। তবে এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপী হওয়া উচিত।

এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর ইস্যুতে যে কোনো আলোচনার শুরুর বিষয়ে মাসুদ খান শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে জম্মু ও কাশ্মীরের বিরোধের সমাধানের জন্য মালয়েশিয়ার দিকনির্দেশনা চেয়েছিলেন।

কাশ্মীরিদের সমর্থন ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবগুলো বাস্তবায়নের আহ্বান জানানোর জন্য প্রেসিডেন্ট মাসুদ খান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ধন্যবাদ জানান।

তিনি মালয়েশিয়া সফরের সময় দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন; ওই সময় বলেন, কাশ্মীরিরা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও তাদের প্রতিশ্রুতিবদ্ধ অধিকার চায়।

গত বছর জাতিসংঘের ভাষণে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করায় ভারতের সমালোচনা করেন মাহাথির মোহাম্মদ। এর পরেই মালয়েশিয়ার পাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি।

আরমে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ